চিকিৎসার সমস্ত ফাইল একত্রে এইবার! চালু হচ্ছে এক দেশ, এক আভা কার্ড(Ava card), জানুন বিস্তারিত।

বর্তমানে রোগ যেন মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর তারজন্য একজন ব্যক্তির চিকিৎসা জনিত বিভিন্ন ডকুমেন্ট একটি ফাইলে রাখা সম্ভব হয়ে ওঠেনা। অনেকসময় চিকিৎসার বিভিন্ন জরুরী ডকুমেন্ট হারিয়ে যাওয়ায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এইজন্য এইবার চিকিৎসাজনিত সমস্ত তথ্যের একত্রিকরণের জন্য চালু হতে চলেছে আভা কার্ড। এই কার্ডের সুবিধা, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য জানুন।

সম্প্রতি ব্যারাকপুরের তমজিত বিশ্বাস নামক একজনের চিকিৎসার সমস্ত ডকুমেন্ট একটি ফাইলের মধ্যে রাখতে খুবই সমস্যাদায়ক হয়ে উঠেছিল। একসঙ্গে বিপুল পরিমাণ ডকুমেন্ট একটি ফাইলের মধ্যে রাখা সম্ভব হচ্ছিল না। আর এর ফলে চিকিৎসার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল। এদিকে চিকিৎসার জন্য আরো অনেক কিছু ডকুমেন্ট প্রয়োজন এবং শুধু ডকুমেন্ট নয়, তার জেরক্স কপিও একই জায়গায় রেখে দেওয়াটাও জরুরী। একটি ফাইলের বদলে দুটি ফাইলেও রেখে সমস্যার সমাধান করা যাচ্ছিল না। তবে এই অবস্থা শুধুমাত্র ব্যারাকপুরের তমজিত বিশ্বাসের নয়, দেশের বেশিরভাগ নাগরিকদের চিকিৎসার বহুল ডকুমেন্ট একত্রে রাখার সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে। আর তার জন্যই নাগরিকদের চিকিৎসার ব্যবস্থার উন্নতি ঘটাতে এবং সমস্ত জরুরী ডকুমেন্ট একত্রে সংরক্ষিত রাখার জন্য চালু করা হচ্ছে এক দেশ, এক আভা কার্ডের।

যদিও বিভিন্ন প্রাইভেট নার্সিংহোমগুলো বিভিন্ন রকম অ্যাপ তৈরি করেছে, যার মধ্যে রোগীদের চিকিৎসার জন্য সমস্ত ডকুমেন্ট একত্র করে রাখা হচ্ছে। তবে যারা সরকারি হাসপাতাল এবং প্রাইভেট দুটো জায়গাতেই চিকিৎসা নিয়ে থাকেন তাদের পক্ষে সরকারি ও বেসরকারি আলাদা ডকুমেন্ট পৃথকভাবে রাখতে সমস্যা হচ্ছে। এছাড়া সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোন জায়গাতেই রোগীর বেসিক কোন মেডিকেল অ্যাকাউন্ট না থাকার জন্য এই সমস্যা আরও বেশি প্রকট হচ্ছে। যদিও বেসরকারি হাসপাতালে রোগীর মেডিকেল রিপোর্ট নম্বর থাকে, তবে সরকারি হাসপাতালে তা থাকে না বললেই চলে। আর এর জন্য সমস্যাটা আরো বেশি হচ্ছে। এই জন্যই দেশের নাগরিকদের এই সমস্যা সমাধান ঘটানোর জন্যই কেন্দ্রীয় সরকার দেশের নাগরিকদের চিকিৎসার আরো সুবিধা আনার জন্য আভা কার্ড চালু করার কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি প্রকল্প আয়ুষ্মান ভারত যেটি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতন বিজেপি সরকার গঠনের পর পশ্চিমবঙ্গেও চালু করা হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড। যার মাধ্যমে দেশের নাগরিক ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ পাবেন। শুধু তাই নয়, যাতে একজন নাগরিকের মেডিকেলের সমস্ত নথিপত্র একটি একাউন্টে গচ্ছিত এবং সুরক্ষিত থাকতে পারে তার জন্যই ‘আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট’ বা ‘আভা’ নম্বর দেওয়া হবে প্রত্যেক নাগরিককে। এই একাউন্ট এর মধ্যে সেই ব্যক্তির আজীবনের যত মেডিকেল নথিপত্র রয়েছে, সেই সমস্ত কিছু সংরক্ষিত থাকবে। এই অ্যাকাউন্ট নম্বরটি আভা কার্ডের মধ্যে উল্লেখ করাও থাকবে। কোনো ব্যক্তি সরকারি হাসপাতালে বা বেসরকারি হাসপাতালে যেখানেই চিকিৎসা নিতে যান না কেন ডিজিটাল মাধ্যমে তার অ্যাকাউন্ট নম্বর বের করলেই সেই ব্যক্তির সমস্ত মেডিকেল তথ্য এক জায়গায় পাওয়া যাবে। এর ফলে চিকিৎসকদের চিকিৎসা করতে অনেকটা সুবিধা হবে এবং নাগরিকদের চিকিৎসার ডকুমেন্ট হারিয়ে যাওয়ার যে সমস্যা ছিল সেটাও সমাধান হয়ে যাবে।

Read more: পশ্চিমবঙ্গ মাতৃ শক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদন করবেন কিভাবে? আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন বিস্তারিত।

আয়ুষ্মান আভা কার্ডের একাউন্ট নম্বর ছাড়াও আরো দুটি নম্বর চালু করা হচ্ছে। তার মধ্যে একটি হলো ‘হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি’ বা ‘এইচএফআর নম্বর’। রাজ্যের প্রতিটি সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলোকে এই নম্বর দিয়ে চিহ্নিত করা হবে। অন্যটি হল ‘হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি’ বা ‘এইচপিআর নম্বর’। রাজ্যের প্রত্যেক চিকিৎসক ও নার্সিং কর্মীকে এই নম্বর দিয়ে চিহ্নিত করা হবে।

আয়ুষ্মান ভারত প্রকল্প কেন্দ্রীয় সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প তবে এতে পশ্চিমবঙ্গে সেভাবে সক্রিয়ভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারেনি তার প্রধান কারণ হলো এতদিন পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় ছিল আর ২০২৬ এর বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পরই কেন্দ্রীয় সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প আয়ুষ্মান ভারত সফলভাবে পরিচালনা করা হবে তার জন্য খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। এই প্রকল্পের হাত ধরে দেশের নাগরিকদের বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশের নাগরিকদের চিকিৎসা জনিত খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার যার ফলে উপকৃত হবেন আপামর জনগণ।

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এখনো পর্যন্ত ৫ কোটি রোগীর আভা অ্যাকাউন্ট তৈরি করার কাজ সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে, এই কয়দিনে কোন ব্যক্তি যখন হাসপাতালে আউটডোর টিকিট করাতে গিয়েছেন, তখনই আভা নম্বর তৈরি করে দেওয়া হয়েছে। আপনিও ব্যক্তিগতভাবে আভা নম্বর তৈরি করতে পারেন তার জন্য আপনাকে যেতে হবে নিকটস্থ সিএসসি সেন্টারে। আধার নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে আপনি আভা নম্বর করিয়ে নিতে পারেন।

অন্যদিকে, রাজ্যের প্রায় ১১ হাজার সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোর জন্য এইচএফআর নম্বরও তৈরি করার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে এখনো প্রায় ১০ হাজারের মতন প্রাইভেট ক্লিনিক্যাল, প্রাইভেট হাসপাতাল, ল্যাব, ডায়গনস্টিক সেন্টারের HFR নম্বর পাওয়া বাকি রয়েছে। তবে খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। কিছুদিনের মধ্যে এই কয়েক হাজার প্রাইভেট হাসপাতাল এই নম্বর পেয়ে যাবে। এখন কাজ চলছে রাজ্যের সমস্ত চিকিৎসক ও নার্সদের এইচপিআর নম্বর তৈরির কাজ। সেই কাজও খুব তাড়াতাড়ি শেষ করার কথা বলা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প খুব শীঘ্রই বাংলার নাগরিকদের জন্য সূচনা করা হচ্ছে এছাড়া সারা দেশের নাগরিকদের জন্যই এই প্রকল্প চিকিৎসার অনেকটাই খরচ বহন করার মাধ্যমে দেশের নাগরিকদের আর্থিক সুরাহা দিতে চলেছে। অন্যদিকে দেশের প্রতিটি নাগরিকের চিকিৎসার যাবতীয় জরুরী ডকুমেন্ট যাতে ডিজিটাল মাধ্যমে নিজস্ব আভা একাউন্টের মধ্যে সংরক্ষিত করা যায় তার কাজ খুব দ্রুত গতিতে চলছে। এরফলে দেশের নাগরিকদের চিকিৎসার জন্য বিভিন্ন জরুরী ডকুমেন্ট আর ফাইলে করে নিয়ে ঘুরতে হবেনা বা হারিয়ে যাওয়ার ভয়ও থাকবেনা। প্রত্যেক নাগরিকের আভা অ্যাকাউন্ট নম্বর বের করলেই রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের তরফ থেকে সেই ব্যক্তির চিকিৎসা জনিত সমস্ত রকম নথিপত্র দেখতে পাওয়া যাবে। যার ফলে চিকিৎসা ক্ষেত্রেও অনেকটাই সুবিধা আসতে চলেছে আভা কার্ডের মাধ্যমে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে আবেদন করবেন ? How to Apply PM Awas Yojona

ABHA Card FAQ

১. ABHA Card কী?

ABHA Card (Ayushman Bharat Health Account) হলো Government-এর Digital Health ID Card। এর মাধ্যমে আপনার সমস্ত medical records এক জায়গায় online store করা যায়।

২. ABHA-এর Full Form কী?

ABHA-এর Full Form হলো Ayushman Bharat Health Account

৩. ABHA Card-এর প্রধান সুবিধা কী?

All medical records digitally save থাকে
Different hospital-এর রিপোর্ট সহজে access করা যায়
Online appointment ও e-prescription সুবিধা
Emergency time-এ দ্রুত health information share করা যায়
Paper file carry করার ঝামেলা কমে

৪. ABHA Card কি free?

হ্যাঁ, ABHA Card সম্পূর্ণ free-তে তৈরি করা যায়।

৫. কারা ABHA Card করতে পারবেন?

ভারতের যেকোনো citizen ABHA Card apply করতে পারবেন।

৬. ABHA ID কত digit-এর হয়?

এটি সাধারণত 14-digit unique Health ID number হয়।

৭. ABHA Card কি mandatory?

না, বর্তমানে এটি mandatory নয়। তবে Digital Health Service ব্যবহার করতে খুব useful।

৮. Mobile number change হলে কি ABHA বন্ধ হয়ে যাবে?

না, নতুন mobile number update করে আবার login করা যাবে।

Join Group Join Group